বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন এনসিপি চিরিরবন্দর থানার নতুন চারতলাবিশিষ্ট প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন পুলিশ সুপার দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে ঠাকুরগাঁও ডিবির সাফল্যের ধারাবাহিকতা, মাসিক কল্যাণ সভায় পুরস্কৃত মেহেদী হাসান বোদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, রপ্তানিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে ১৩০ কোমলমতি শিক্ষার্থী সোনারগাঁয়ে দীর্ঘদিনের দুর্ভোগের সড়ক পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাঁচদিন পর বাংলাবান্ধা বন্দরে পাথর লোডিং কার্যক্রম চালু দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র ১৩ পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল

বোদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, রপ্তানিতে গুরুত্বারোপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

পঞ্চগড় প্রকিনিধি:

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মানসম্মত প্রাণিজাত পণ্য রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য প্রাণিসম্পদ খাতের গুণগত মান নিশ্চিত করা জরুরি। নকল ও লাইসেন্সবিহীন পশুখাদ্য এবং ওষুধ বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা ও সতর্ক করা হবে। এরপরও অনিয়ম অব্যাহত থাকলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তরুণদের খামারমুখী হওয়ার প্রবণতাকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, চাকরির পেছনে না ছুটে অনেক তরুণ উদ্যোক্তা হিসেবে খামার গড়ে তুলছেন। এতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে। নতুন ও প্রান্তিক খামারিদের সমস্যা চিহ্নিত করে প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর তাঁদের পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেন বলেন, দুধ, ডিম ও মাংসের মতো প্রাণিজাত পণ্য বিদেশে রপ্তানির জন্য পশুকে রোগমুক্ত রাখা অপরিহার্য। এ লক্ষ্যে সরকার ছাগলের পিপিআর রোগ নির্মূল এবং গবাদিপশুর ক্ষুরারোগ নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি সাভারে আন্তর্জাতিক মানের আইএসও সনদপ্রাপ্ত কোয়ালিটি কন্ট্রোল ল্যাব স্থাপন করা হয়েছে।

ডিম উৎপাদনের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, দেশে জনপ্রতি বছরে ১০৪টি ডিমের চাহিদার বিপরীতে বর্তমানে উৎপাদন প্রায় ১০০টি। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশ ডিম উৎপাদনে উদ্বৃত্ত অবস্থানে
পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ইতোমধ্যে পঞ্চগড় জেলা থেকে দুই লাখ পিস ডিম রপ্তানি শুরু হয়েছে। পশুখাদ্যের ব্যয় কমাতে রাস্তার পাশের পতিত জমিতে উন্নত জাতের ঘাস চাষ এবং কৃত্রিম প্রজনন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গবাদিপশুর উৎপাদনশীলতা বাড়ানোর জন্যও তিনি খামারিদের পরামর্শ দেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে গবাদিপশুকে টিকা প্রদান ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হবে। শেষ দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দুধ ও ডিম বিতরণের মাধ্যমে স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও নবীন উদ্যোক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel