বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ইকবাল হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত মো.শাহিন খান জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি এমপি মামুন, সম্পাদক তরিকুল পুলিশ সুপারের কার্যালয়ের সামনের  রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার দিনাজপুরে কৃষকদলের উদ্যোগে দেশব্যাপী ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল সোনারগাঁয়ে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন বৈদ্যের বাজার ইউনিয়নে আরসিসি রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন জামালপুর সদরে মোবাইল কোর্ট: ৫৫টি নিষিদ্ধ জাল জব্দ, ৮টি স্থায়ী বাঁধ অপসারণ জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত, আহত ৩

মোগরাপাড়ার ইউপি এলাকায় জুমার নামাজ শেষে মুসল্লিদের দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৩৫ Time View
0-0x0-0-0-{}-0-0#

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান শুক্রবার (২৬ জুন) মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী পুরাতন জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।
জানা যায়, আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন আতাউর রহমান। এরই অংশ হিসেবে তিনি নিয়মিত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করছেন এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছেন।
আতাউর রহমান বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। মোগরাপাড়া ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় মুসল্লিরাও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভকামনা জানান এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় এই নেতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel