শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু ঘুঘুডাঙ্গায় জুম্মার নামাজ শেষে  মুসল্লিদেরকে নিয়ে দোয়া  ও পিতা-মাতার কবর জিয়ারত ঘোড়াঘাটে পুলিশের অভিযানে এক মাদক কারবারি সহ গ্রেফতার ৯ চিরিরবন্দরে যুবলীগ নেতা আমির আলী গ্রেপ্তার পঞ্চগড় জেলা বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে ছিটকে পড়ল থ্রি-হুইলার, শিশুসহ আহত ৮ পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু কৃষকদের সেচ সুবিধা বাড়াতে দেশব্যাপী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দুই দিনের সফরে পঞ্চগড়ে আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দিপু ভুঁইয়ার নির্দেশে ও নূরনবীর নিজ অর্থায়নে কালী পূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পঞ্চগড় জেলা বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে ছিটকে পড়ল থ্রি-হুইলার, শিশুসহ আহত ৮

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

মোঃশাকিল আহমেদ পঞ্চগড় জেলা প্রতিনিধি,

পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়কে চলাচলের সময় ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে ছিটকে পড়েছে যাত্রীবোঝাই একটি থ্রি-হুইলার। এতে দুই বছর বয়সী শিশুসহ আট যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি ছিটকে রাস্তার পাশের ধানক্ষেতে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে মাথা, নাক ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত অন্তত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন—বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তাঁর মেয়ে স্বীকৃতি (৭), পাঠানপাড়া এলাকার মাহমুদা আক্তার (৩৫) ও তাঁর মেয়ে আল আকসা (৭), মারেয়া বামনহাট এলাকার প্রমিলা (৩০) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।

একটি ট্রাকের ধাক্কায় একই থ্রি-হুইলারের আট যাত্রী আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নারী ও শিশুসহ যাত্রীদের এমন দুর্ঘটনার শিকার হওয়া সড়কে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে আবারও সামনে এনেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel