নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসনিক চেয়ারম্যান নূর নবী ভূঁইয়া তার নিজ অর্থায়নে হিন্দু ধর্মালম্বীদের শ্রী শ্রী শ্যামা কালী পুজা উপলক্ষে রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রতিটি কালী মন্দির ও পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং তার নিজ অর্থায়নে প্রতিটি পূজা মন্ডপে গিয়ে গিয়ে পুরুষ এবং মহিলাদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করেন।
নুর নবী ভূঁইয়া বক্তব্যে বলেন আমার নির্বাচন করার ইচ্ছে ছিল না কিন্তু আপনারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের কাছে চিরঋণী এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে চাই এবং সেবক হয়ে কাজ করতে চাই,এবং রুপগঞ্জ ইউনিয়নের সকল সাধারণ জনগন হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে আমরা সবাই এক সাথে থাকতে চাই।