রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সদ্য যোগদানকারী ইউএনও’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁ উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। সোমবার ৮ ই ডিসেম্বর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ইউএনও আসিফ আল জিনাত বলেন, “সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী এলাকা। উন্নয়ন কর্মকাণ্ড, সেবা কার্যক্রম, জনদুর্ভোগ লাঘব এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অপরিহার্য। প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে জনগণ আরও ভালো সেবা পাবে।”

তিনি আরও বলেন, “আমি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণমূলক প্রশাসন বিশ্বাস করি। এজন্য সাংবাদিকদের তথ্যভিত্তিক সংবাদ ও সহযোগিতা কামনা করি।”

মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে সোনারগাঁয়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন।

সভা শেষে ইউএনও সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং ভবিষ্যতে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.