রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁ থানার সদ্য যোগদানকারী ওসি মুহিববুল্লার সাথে সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ Time View
0-3840x1728-0-0-{}-0-12#

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁ থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মুহিববুল্লাহকে স্বাগত জানিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর থানার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় ওসি মুহিববুল্লাহ বলেন, “সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূল, চুরি-ছিনতাই রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা আমার প্রধান অগ্রাধিকার হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের সহযোগিতা ছাড়া একটি এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, পুলিশের কাজকে গতিশীল করতে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। থানার সেবা আরও সহজতর করতে সকলের সাথে সমন্বয়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় সোনারগাঁয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা নতুন ওসিকে স্বাগত জানিয়ে এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভা শেষে ওসি মুহিববুল্লাহ সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং যে কোনো সমস্যা বা অভিযোগে থানার দরজা সবার জন্য সবসময় খোলা থাকবে বলে আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.