সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান

মানবাধিকার মূল্যায়ন ও গণমাধ্যমের সাথে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ Time View
0-3840x1728-0-0-{}-0-12#

নিজস্ব প্রতিবেদক,

রাজনৈতিক, সামাজিক ও বর্তমান প্রেক্ষাপটে দেশের মানবাধিকার পরিস্থিতি মূল্যায়ন এবং গণমাধ্যম পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ ই ডিসেম্বর বিকেলে পৌর এলাকায় অবস্থিত রয়েল রিসোর্টে বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। কবির হোসেনের সঞ্চালনায় ও শামীম হোসেন এর সভাপতিত্বে কায়সার আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন অর রশিদ মিঠু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম প্রধান, সোয়েল, যুবদল নেতা শরীর, সজীবসহ প্রমুখ। প্রধান অতিথি বলেন, “মানবাধিকার রক্ষার জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। রাজনৈতিক বৈষম্য, অন্যায় দমন-পীড়ন ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। গণমাধ্যমই এ অবস্থার সঠিক প্রতিফলন তুলে ধরে জনগণকে সচেতন করতে পারে।”

হাজী মোশারফ হোসেন আরও বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি আজ চরম অবনতির দিকে, আর এ অবস্থা থেকে উত্তরণের জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা দেশ ও সমাজের আয়না। সত্যকে তুলে ধরুন, ন্যায়ের পাশে থাকুন।”

সভায় মানবাধিকার কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel