শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও স্কুল ক্লাস পার্টি ২০২৫ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ Time View
0-3840x1728-0-0-{}-0-12#

নিজস্ব প্রতিবেদক,

উৎসবমুখর পরিবেশে গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ ও স্কুল ক্লাস পার্টি। ৬ ই ডিসেম্বর শনিবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, বেলুন ফাটানো, লাফ দৌড়, মার্বেল দৌড়সহ নানা আকর্ষণীয় খেলায় অংশগ্রহণ করে ক্ষুদে শিক্ষার্থীরা।ফিরোজ মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের কিছু সাবেক সহসভাপতি ও পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা আবদুল রাহিম, জসিম,আবু তালেব,কামাল,ছাত্র নেতা ফরহাদসহ প্রমুখ,

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফিরোজ মিয়া ও প্রধান অতিথি মিঠু অতিথিবৃন্দ। প্রধান বক্তা বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়।

পুরস্কার বিতরণের পর ক্লাস পার্টিতে গান, কবিতা, নাচসহ বিভিন্ন পরিবেশনায় মেতে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর এক মিলনমেলায়।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের দক্ষতা ও প্রতিভা বিকাশে এই আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.