নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল কেরু মদসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মাদকদ্রব্য-সংক্রান্ত মামলার আসামি ২ জন, মাদকসেবী ১৬ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবনের অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়। তাঁরা হলেন— শামীম (৪২), বিল্লাল সরকার (২৭), আবুল কায়েস (২৮), ইশ্রাফিল (৫৫), সজিব (৩৮), মারুফ হোসেন (২২), রহমত উল্লাহ রবিন (৩৮), আলাউদ্দিন ওরফে আলাব উদ্দিন (৪২), আমির হোসেন (৪৭), জহির মিয়া (৩৪), আরিফ হোসেন (৩২), সজিব (২৩), শাহ জালাল (২০), শাহ পরান (৩৭), রকি (২৪) ও আশিক এলাহি (২২)।
এ ছাড়া মাদকদ্রব্য-সংক্রান্ত মামলায় সুমন মিয়া (১৯) ও সিয়াম হোসেন (২০) নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে ৬ বোতল কেরু মদ জব্দ করা হয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে, আদালতের পরোয়ানাভুক্ত আসামি কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সোনারগাঁ থানাধীন কুতুবপুর বাজার এলাকার মহিউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি কামাল হোসেনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।