নিজস্ব প্রতিবেদক,,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকায় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়কালে তিনি এ দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।
মতবিনিময়কালে আতাউর রহমান বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি মোগরাপাড়া ইউনিয়নের মানুষের পাশে থাকতে চান। এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের সেবা এবং স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এ লক্ষ্যে তিনি সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।