শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু ঘুঘুডাঙ্গায় জুম্মার নামাজ শেষে  মুসল্লিদেরকে নিয়ে দোয়া  ও পিতা-মাতার কবর জিয়ারত ঘোড়াঘাটে পুলিশের অভিযানে এক মাদক কারবারি সহ গ্রেফতার ৯ চিরিরবন্দরে যুবলীগ নেতা আমির আলী গ্রেপ্তার পঞ্চগড় জেলা বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে ছিটকে পড়ল থ্রি-হুইলার, শিশুসহ আহত ৮ পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু কৃষকদের সেচ সুবিধা বাড়াতে দেশব্যাপী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দুই দিনের সফরে পঞ্চগড়ে আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দিপু ভুঁইয়ার নির্দেশে ও নূরনবীর নিজ অর্থায়নে কালী পূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দুই দিনের সফরে পঞ্চগড়ে আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ আগামী ১৩ ও ১৪ নভেম্বর দুই দিনের সরকারি সফরে পঞ্চগড় আসছেন। সফরকালে তিনি বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগদান, শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সরকারি সফরসূচি অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

সকাল ১০টা ৪৫ মিনিটে দেবীগঞ্জ উপজেলার দারারহাট এলাকায় তেলিপাড়া হালকা সেচ প্রকল্পের ৮ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ, ৮টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন করবেন। পরে দুপুর ১২টা ২০ মিনিটে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া নজরুল ইসলাম নুরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

বিকেল ৩টায় বোদা উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া বাইতুন নূর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেল ৩টা ৪০ মিনিটে কালীতলা বনাম সর্বজনীন কালীমন্দিরের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। বিকেল ৪টা ২০ মিনিটে সামান্যাঝা থেকে উঁচুকুড়া পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন এবং বিকেল ৫টা ৩০ মিনিটে বেলগাপাড়া কালীমন্দিরের উদ্যোগে আয়োজিত সামাজিক মাঙ্গলিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দিনের শেষ কর্মসূচিতে রাত ৭টায় বোদা পৌরসভার বর্ণমালা বিদ্যাপীঠের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রতিমন্ত্রী।

দ্বিতীয় দিনের কর্মসূচি

সফরের দ্বিতীয় দিন শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে বোদা এসোসিয়েশনের আয়োজনে বোদা পৌরসভার প্রবীণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে শরীরচর্চাবিষয়ক অনুষ্ঠান ‘গুড মর্নিং বোদা’র উদ্বোধন করবেন তিনি।

সকাল ৮টায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত ‘রান ফর অ্যাওয়ারনেস ম্যারাথন-২০২৬’ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সকাল ৯টা ৩০ মিনিটে পঞ্চগড় জেলা আইডিইবি ভবনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘গণপ্রকৌশল দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে ‘আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

দুপুর ২টায় বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মনোরাম এলাকায় অবস্থিত ইসলামপুর কাহারিয়া মনি শ্মশান কালীমন্দিরে কালীপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল ৩টায় বোদা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকেল ৪টায় দেবীগঞ্জ পৌরসভার ইকরা মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এরপর বিকেল ৫টায় দেবীগঞ্জ থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। রাত ৭টা ৩০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং রাত ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এ দুই দিনের সরকারি সফরে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আর রায়হান দোলন, সহকারী একান্ত সচিব মো. জহিরুল ইসলাম বাবুসহ প্রতিমন্ত্রীর দপ্তরের অন্যান্য কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে থাকবেন।

দুই দিনের এ সফরে বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান এবং শিক্ষা ও জনকল্যাণমূলক আয়োজনে প্রতিমন্ত্রীর অংশগ্রহণকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মব্যস্ততা থাকবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel