বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
বোদা-দেবীগঞ্জের ১৬ মন্দিরে ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ হস্তান্তর ১০ হাজার স্বেচ্ছাসেবক পাহারায় থাকবে পঞ্চগড়ের প্রতিটি পূজা মণ্ডপ-পানিসম্পদ প্রতিমন্ত্রী দেবীগঞ্জে তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর আহ্বান, ইউএনওর দিকনির্দেশনা পঞ্চগড়ে তথ্য চাওয়ার পরই নড়েচড়ে বসল শিক্ষা দপ্তর, ফিরলেন শিক্ষকরা পানাম গাবতলীতে খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ জামালপুরে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক সোনারগাঁয়ে ৬ পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দেবীগঞ্জে দুর্গোৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি, সিসি ক্যামেরার আওতায় ১১৭ মণ্ডপ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় এম এ মজিদকে সংবর্ধনা বোদার ছয় শিক্ষার্থীর আন্তর্জাতিক অর্জন, সংবর্ধনা দিল হাজী দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজ

স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু- সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৩৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, পদ্মা সেতু কেবল একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের গৌরব, মর্যাদা ও সক্ষমতার প্রতীক। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু। এটি কোন সামষ্টিক অর্জন নয়, পদ্মা সেতু নির্মাণের একক কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। বিশ্ব ব্যাংকের ঋণচুক্তি বাতিলের পর তাঁরই একক সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে।

প্রতিমন্ত্রী আজ সকালে বাংলা একাডেমি আয়োজিত ‘স্বপ্নের পদ্মা সেতু’ নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, পদ্মা সেতু নির্মাণ সহজ ছিল না। অনেক ষড়যন্ত্র মোকাবিলা ও চড়াই উৎরাই পেরিয়ে এটি নির্মিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো সাহায্য ছাড়া দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। তাই পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসের অন্যনাম। কে এম খালিদ বলেন, সততা, নিষ্ঠা ও কাজের প্রতি অবিচল থাকলে যে কোন অর্জন সম্ভব- বঙ্গবন্ধু কন্যা তা আরেকবার প্রমাণ করলেন।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন।

অনুষ্ঠানে স্বরচিতা কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি আসাদ মান্নান, নাসির আহমেদ, ফারুক মোহাম্মদ, মিনার মনসুর, ঝর্ণা রহমান ও আসলাম সানী। আবৃত্তি করেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় ও রূপা চক্রবর্তী। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার মানিক রহমান।

(ফয়সল হাসান)
সিনিয়র তথ্য অফিসার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel