রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, দুই স্টাফ গ্রেপ্তার বোদা উপজেলায় ক্রীড়ার সোনালী অতীত ফেরাতে মাঠে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সোনারগাঁয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান লাইসেন্স না থাকায় সোনারগাঁয়ে তিন হোটেল-রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আবৃত্তি সংঘের আয়োজনে ‘শরৎ আবৃত্তি সন্ধ্যা সোনারগাঁয়ে ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান মোগরাপাড়া চৌরাস্তায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা সোনারগাঁয়ে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য আল কুরআন দিলেন ইউএনও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম

লাইসেন্স না থাকায় সোনারগাঁয়ে তিন হোটেল-রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View

হাবিবুর রহমান হাবিব মাষ্টার,,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়িক লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি হোটেল-রেস্তোরাঁকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।
অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪-এর ৭ ধারায় ব্যবসায়িক লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ১৯ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো— হাজি কাচ্চি ঘর, সোনার বাংলা বিরিয়ানি ঘর ও বিল্লাল হোটেল। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, খাদ্যের মান ও আইনগত বাধ্যবাধকতা নিশ্চিত করতে হোটেল ও রেস্তোরাঁগুলোতে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান প্রতি মাসে অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানার এএসআই হায়দারের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel