মোঃশাকিল আহমেদ পঞ্চগড় পতিনিধি,
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সরদারপাড়ায় চালকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তেতুলিয়ার সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি প্রাইভেটকার ওই এলাকা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়। এ সময় ঘটনাটি দেখতে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
তবে দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কী কারণে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়েছেন, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।