শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
দেবীগঞ্জে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ল প্রাইভেটকার সীমান্তে অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে বিজিবির বিশেষ অভিযান, আধুনিক প্রযুক্তিতে নজরদারি পার্বতীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন এনসিপি চিরিরবন্দর থানার নতুন চারতলাবিশিষ্ট প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন পুলিশ সুপার দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে ঠাকুরগাঁও ডিবির সাফল্যের ধারাবাহিকতা, মাসিক কল্যাণ সভায় পুরস্কৃত মেহেদী হাসান বোদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, রপ্তানিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে ১৩০ কোমলমতি শিক্ষার্থী সোনারগাঁয়ে দীর্ঘদিনের দুর্ভোগের সড়ক পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান

সীমান্তে অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে বিজিবির বিশেষ অভিযান, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

পঞ্চগড় প্রতিনিধি,

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ‘পুশ-ইন’ ও চোরাচালান প্রতিরোধে পঞ্চগড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার প্রায় ১৩৬ কিলোমিটার
সীমান্তজুড়ে দিন-রাত টহলের পাশাপাশি নজরদারি বাড়াতে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। এ বিশেষ কার্যক্রমে যুক্ত করা হয়েছে ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ এ অভিযান শুরু
হয়েছে। দিনের পাশাপাশি রাতের আঁধারেও সীমান্ত সুরক্ষায় সতর্ক প্রহরায় রয়েছেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে সীমান্ত এলাকায় রাত্রিকালীন চেকপোস্ট স্থাপন ও বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। এর অংশ হিসেবে দুর্গম ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে স্থল টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থলভাগে সিসিটিভি ক্যামেরা এবং আকাশপথে ড্রোনের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

অভিযানের পাশাপাশি সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতেও উদ্যোগ নিয়েছে বিজিবি। সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং ও সচেতনতামূলক সভার মাধ্যমে সাধারণ মানুষকে অবৈধভাবে সীমান্ত পারাপার, চোরাচালান এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী মানুষের জানমালের সুরক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে আমাদের নজরদারি, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel