রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর দেবীগঞ্জে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ল প্রাইভেটকার সীমান্তে অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে বিজিবির বিশেষ অভিযান, আধুনিক প্রযুক্তিতে নজরদারি পার্বতীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন এনসিপি চিরিরবন্দর থানার নতুন চারতলাবিশিষ্ট প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন পুলিশ সুপার দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে ঠাকুরগাঁও ডিবির সাফল্যের ধারাবাহিকতা, মাসিক কল্যাণ সভায় পুরস্কৃত মেহেদী হাসান

দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি,

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৮ নভেম্বর শনিবার সর্বজনীন পেনশন মেলা -২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সকাল দশটায় বেলুন ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন
প্রধান অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি। উদ্বোধনের পর প্রধান অতিথির নেতৃত্বে একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রেলিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদল কুমার মন্ডল ও সকল কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পর মেলা উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেন, কর্মজীবনের ব্যস্ততা একদিন থেমে যায়, কিন্তু জীবনের প্রয়োজন থেমে থাকে না। কর্মক্ষম সময়ের উপার্জন যখন স্তিমিত হয়ে আসে, তখন মানুষের পাশে আর্থিক নিরাপত্তার নির্ভরযোগ্য অবলম্বন হয়ে উঠতে পারে সর্বজনীন পেনশন ব্যবস্থা। সমাজের বৃহত্তর জনগোষ্ঠীকে অবসরকালীন আর্থিক সুরক্ষার বলয়ে নিয়ে আসার প্রত্যয়ে এ ব্যবস্থাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দিনাজপুরে সর্বজনীন পেনশন স্কিম-সংক্রান্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কেবল সরকারি চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও এর আওতায় আনতে হবে। কর্মজীবনের সঞ্চয় যেন জীবনের শেষ প্রান্তে আর্থিক স্বস্তির ভিত্তি হয়ে উঠতে পারে, সে লক্ষ্যেই সর্বজনীন পেনশন ব্যবস্থাকে জনসম্পৃক্ত করা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড.মোঃ সুরাতুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ন সচিব শরিফ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম হাবিবুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দিনাজপুরের উপ পরিচালক শেখ হাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মোকাররম হোসেন, সহসভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল , সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত মেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডিপিসিও দিনাজপুর এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন,কারিতাস, সরকারি ও বেসরকারিসহ ৫০ টি স্টল রয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel