রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর দেবীগঞ্জে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ল প্রাইভেটকার সীমান্তে অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে বিজিবির বিশেষ অভিযান, আধুনিক প্রযুক্তিতে নজরদারি পার্বতীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন এনসিপি চিরিরবন্দর থানার নতুন চারতলাবিশিষ্ট প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন পুলিশ সুপার দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে ঠাকুরগাঁও ডিবির সাফল্যের ধারাবাহিকতা, মাসিক কল্যাণ সভায় পুরস্কৃত মেহেদী হাসান

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

মোঃশাকিল আহমেদ জেলা প্রতিনিধি, পঞ্চগড়,

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে চার ও তিন বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু সম্পর্কে মামাতো ও ফুফাতো বোন। তারা টেপ্রীগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য লুৎফর রহমান মেম্বারের ছেলে ও মেয়ের কন্যাসন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশের পুকুরের পানিতে দুই শিশুকে পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ গোপাল রায়। তিনি জানান, নিহত দুই শিশুর বয়স যথাক্রমে চার ও তিন বছর।

একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel