বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁ উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৫১ Time View

নিজস্ব প্রতিবেদক

সোমবার ২৭ ই জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, সোনারগাঁও পৌরসভা উপজেলা ভূমি অফিস ও ভট্টপুর সরকারি প্রা:ও উপজেলা পরিষদ তিনি পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান ও পৌর সচিব মাসরেকুল আলমসহ অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।পরিদর্শনকালে তিনি উপজেলা পরিষদ অফিস এবং পৌরসভা ও ভূমি কর্মকর্তা ও কর্মচারীদের বলেন জনগণ সেবা নিতে এসে যেনো ভূমি অফিসে ভোগান্তি না হয়, সেদিকে লক্ষ্য রাখাসহ বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন।এ ছাড়াও পৌরসভা ভবনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে দর্শনার্থীদের জন্য বসার ওয়েটিং রুম এর উদ্বোধন করে, সে সাথে লনটেনিস কোর্ট এর উদ্বোধন করেন তিনি। পরবর্তীতে জেলা প্রশাসক ভট্টাপুর মডেল সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন কালে ছোট ছোট কমলমতি শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস পরিদর্শন শেষে তিনি উপজেলায় উপজেলা অফিসারদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ উপজেলা ভূমি সহকারী কমিশনার মো, মনজুর মোরশেদ, সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.