বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

নতুন বছরে আসছে এস এম মিঠুর সব দোষেরই দোষী আমি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক,

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে হাজির হলেন তরুন কন্ঠশিল্পী এস এম মিঠু । গানের শিরোনাম ‘সব দোষেরই দোষী আমি’। বছরের দ্বিতীয় দিনই মুক্তি পাচ্ছে তার কণ্ঠে নতুন এই মিউজিক ভিডিও।গানের কথা লিখেছেন মোস্তফা কামাল এবং সুর ও মিউজিক করেছেন মুন্সি জুয়েল । ভিডিও পরিচালনা ও ক্যামেরা সম্পাদনায় করেছেন মনিরুল ইসলাম।

নতুন বছর উপলক্ষে বছরের দ্বিতীয় দিন বিকেলে ৩টায় So Music ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে ‘সব দোষেরই দোষী আমি’ শিরোনামের নতুন এই গানটি।

নতুন গান এবং নতুন বছরের পরিকল্পনা নিয়ে এস এম মিঠু বলেন, ‘দীর্ঘ বিরতির পর আমার এই নতুন উপহার। আশা করি, বরাবরের মতোই এই গানটিও সকলের ভালো লাগবে। ইচ্ছে আছে গত বছরের চেয়ে এ বছর আরও ভালো ভালো গান উপহার দেওয়ার।ইতিমধ্যে বেশ কিছু গানের কাজ শেষ হয়েছে। সবসময় যারা ভালোবেসে আমার গানগুলোকে মনের গভীরে স্থান দিয়ে যাচ্ছেন, সেই সকল প্রিয় মানুষদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, এভাবেই সবসময় আমাকে মনের মণিকোঠায় রাখবেন।’

এর আগে এস এম মিঠুর উল্লেখযোগ্য গানগুলো হলো ‘বেইমান মেয়ে’, ‘আহারে আমার কি ভাগ্য’, ভালোবাসার দিলি কবর’তুই আমারে বুঝলিনা বেইমান’ভুলতে তোরে চাই’তোরে কত ভালোবাসি বেইমান’সহ আরও কিছু গান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.