বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে বাংলা নববর্ষ উদযাপন ও সুবর্ণ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২২৭ Time View

নিজস্ব প্রতিবেদক,

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ১৪ এপ্রিল সোমবার সোনারগাঁয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী পালন করা হয়।

লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার সকালে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রশাসনিক ভবন থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে যাদুঘর এক নাম্বার গেট গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্র শেখর শাহা,আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁ যাদুঘরের পরিচালক কাজী মাহবুবুল আলম, প্রধান অতিথি বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙালির লোক-সংস্কৃতির সঙ্গে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। তিনি আরও বলেন, বাঙালি আবহমানকাল থেকে এই উৎসব পালন করে আসছে। এ বছর সোনারগাঁয়ে স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দঘন পরিবেশে এই উৎসবে অংশগ্রহণ করেছে। ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সোনারগাঁবাসীসহ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ধন্যবাদ জানান সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব । এছাড়া তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পহেলা বৈশাখে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ক্ষুদ্র ও কুটির শিল্প ও হস্তশিল্পের ১৫ দিন ব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.