রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর দেবীগঞ্জে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ল প্রাইভেটকার সীমান্তে অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে বিজিবির বিশেষ অভিযান, আধুনিক প্রযুক্তিতে নজরদারি পার্বতীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন এনসিপি চিরিরবন্দর থানার নতুন চারতলাবিশিষ্ট প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন পুলিশ সুপার দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে ঠাকুরগাঁও ডিবির সাফল্যের ধারাবাহিকতা, মাসিক কল্যাণ সভায় পুরস্কৃত মেহেদী হাসান

দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া সব পরিস্থিতি বাস্তবায়ন করবে

মােছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, বর্তমান সরকার ইমাম-মোয়াজ্জিনের ভাতা, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। ইতোমধ্যে এসব প্রতিশ্রুতি কয়েকটির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো বাস্তবায়ন করা হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালি করার আহবান জানান। এসময় আস্করপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় অনুদানের ঘোষণা দেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুরে বোর্ডেরহাট হাজী মনসুর চৌধুরী দাখিল মাদরাসা মাঠে আস্করপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে
অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।

আস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা থাকলেও অন্য আরেকটি অনুষ্ঠান থাকায় মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বিদায় নিয়ে চলে যান।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমূখ।

আস্করপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, ক্রীড়া সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামানসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীককে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা গোলাম রব্বানী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel